ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশ ছাত্রশিবির

বাংলাদেশ ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (যা কেবল ছাত্রশিবির বা শিবির নামেও পরিচিত) বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠন। সংগঠনটি ৬ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যত ছাত্র সংগঠন হিসেবে গণ্য করা হয়। ইসলামী ছাত্রশিবিরের পূর্বসূরি ছিল পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘটিত ১৯৭১ সালে আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের জন্য বিতর্কিত। শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাসেম আলী, যিনি পূর্বে ছাত্রসংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তবে সংগঠনটি ছাত্রসংঘের উত্তরসূরিতা ও সংশ্লিষ্টতা অস্বীকার করে। ছাত্রশিবির ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দ্বারা নিপীড়নের শিকার হয় এবং সংগঠনটির কার্যক্রম কার্যত নিষিদ্ধ ছিল। সেসময় সংগঠনটির নেতাকর্মীরা অপ্রকাশ্য রাজনীতি এবং ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয়। অভ্যুত্থানের পর সংগঠনটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয় লাভের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসে সংগঠনটি।