দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের হাতে চরম নির্যাতন, খুন, গুম, রাহাজানি, লুটপাট, মহা-দুর্নীতি, বিদেশে অর্থপাচার, গণতন্ত্রের মৃত্যুশয্যা পরিস্থিতি পার করেছে দেশবাসী। চরম ভীতিকর একটি দেশে খোদার অসীম মহিমায় এক অনাকাঙ্ক্ষিত দাবানল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে ধূলিসা’ করলে মুক্তির স্বাদ পায় মানুষ। আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছিল। তবে, ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্ত হলেও ফের নতুন যাঁতাকল কী নির্মাণ করছে বর্তমান বিএনপি সরকার। যে ভয়ানক শাসনের ভুক্তভোগী বিএনপি সেই দলটি কী আবারও ভীতিকর রাষ্ট্র কায়েমের পথে হাঁটছে?