এইচভি প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪, ১১ মে ২০২৬ | আপডেট: ০১:৪২, ১১ মে ২০২৬
বক্তব্য রাখছেন নবনির্বাচিত কাউন্সিলর মতসিন আলী- ছবি: হিউম্যান ভয়েস
হাল নগরসহ স্কানথর্প, লিডস ও আশপাশের শহর থেকে প্রায় চার শতাধিক বাংলাদেশিরা যুক্ত হয়ে মিলনমেলার পরিবেশকে প্রাণবন্ত করে তুলেন।
মিলনমেলার শুরুতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাল এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি মাতাসিন আলী খন্দকার। কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন আহমদ ও মাহমুদ হোসেনের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন হাল সিটি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মতসিন আলী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফিনিটি সেভেন ল‘ ফার্মের আইনি পরামর্শদাতা আনসার হাবিব, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আজাদুর রহমান আজাদ, মুশফিক শাজাহান চৌধুরী, আনওয়ার আলী জিতু, আবুল কাশেম খান, গুলজার হুসেন, মুজিবুর রহমান, সালাউদ্দিন আহমেদ সোহেল, জাহেদ আহমদ, জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ড টিভি রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি এম জে কিবরিয়া, নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক, গয়াস খান, আজাদ মিয়া, ছালিক প্রমুখ।
সভায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা ব্রিটেনে নানা পর্যায়ে সফলভাবে ভূমিকা রাখছেন। আমাদের কমিউনিটি থেকে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। ব্রিটেনের জন্য নানভাবে অবদান রাখা বাংলাদেশিদের আরো বেশি উদ্যোগী হতে বক্তারা গুরুত্বারোপ করেন। আয়োজকরা এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

সভা শেষে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শ্রেণী-পেশার মানুষ নবনির্বাচিত কাউন্সিলর মতসিন আলীকে সংবর্ধনা প্রদান করেন। পরে এক প্রীতিভোজে যোগদান করেন মিলনমেলায় আসা প্রায় চার শতাধিক প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা ।
এইচভি/কেএ