হাল (যুক্তরাজ্য) সংবাদদাতা
প্রকাশ: ২২:২৮, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৩৬, ২৬ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অভিমন্যু সিং।
মঙ্গলবার (২৫ আগস্ট) শিশুদের মনন, শারিরিক বিকাশ ও খেলায় আগ্রহ বাড়াতে হাল ব্যাডমিন্টন সেন্টারে এ টুর্নামেন্ট হয়। টুর্নামেন্টের আয়োজন করে কিংস্টন ব্যাডমিন্ট ক্লাব।
টুর্নামেন্টে দূর-দূরান্ত থেকে নানা দেশের বংশোদ্ভূত ব্রিটিশ ক্ষুদে প্রতিযোগীসহ প্রাপ্ত বয়স্ক খেলোয়াড়েরা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাংলাদেশী বংশোদ্ভূত সাইফুল আলম সায়মন ও এনামুল কবীর।
রানার্স আপ হন চায়নিজ বংশোদ্ভূত ইয়ঙ চেন (বাবা) ও ওয়েন চেন (ছেলে)।
সকাল সাড়ে ১০ টায় টুর্নামেন্ট শুরু হয়। প্রত্যেক ম্যাচে একজন প্রাপ্ত বয়স্ক খেলোয়াড়ের সঙ্গে একজন ক্ষুদে খেলোয়াড়কে জুটিবদ্ধ করা হয়। প্রতিযোগিতামূলক খেলায় ক্ষুদে খেলোয়াড়েরা প্রতিযোগী হিসেবে দুর্দান্ত চমক দেখান।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আব্দুল মুহিদ। ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাল সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর অভিমন্যু সিং।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শামীম আহমেদ, সালাউদ্দিন সোহেল, জাহেদ আহমেদ, জসিম উদ্দিন, হেলাল আহমেদ, দিলাল আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুম্মন আহমেদ, শাহজাহান আহমেদ, মান্না চৌধুরী, এনামুল হক প্রমুখ।