ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মৌসুমী-ওমর সানীর তিন দশকের পথচলা

মৌসুমী-ওমর সানীর তিন দশকের পথচলা

বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশক ছিল তারকাদের উত্থান ও জনপ্রিয়তার এক স্মরণীয় সময়। সেই সময়ের আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানী। বড় পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল। অভিনয়ের সূত্রে পরিচয়, পরিচয় থেকে ভালো লাগা, তারপর প্রেম এবং বিয়ে। এভাবেই পর্দার গল্প একসময় বাস্তব জীবনের গল্পে রূপ নেয়। দীর্ঘ তিন দশকের দাম্পত্য জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে তাঁরা গড়ে তুলেছেন একটি পরিবার। চলচ্চিত্রের ব্যস্ততা, তারকাখ্যাতি, ব্যবসা, সন্তানদের বেড়ে ওঠা এবং সময়ের পরিবর্তন, সবকিছু মিলিয়ে তাঁদের জীবন যেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের একটি দীর্ঘ অধ্যায়। এই দম্পতির দুই সন্তান ফারদীন এহসান স্বাধীন ও ফাইজা আবিহা মৌসুমী। বাবা-মা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ হলেও সন্তানরা অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি। একজন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন, অন্যজন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আবাসন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

বিনোদন থেকে আরও খবর

ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট ভাইরাল

ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট ভাইরাল

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন। প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর মুখোমুখি হওয়ার আগে এ শুভকামনা জানান পড়শী।  শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছেন— বেস্ট অব লাক ব্রাজিল। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে পোজ দিয়েছেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছেন এ সংগীতশিল্পী।