ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিভিত্তিক পণ্য বিতরণ কার্যক্রম থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
অর্থনীতি থেকে আরও খবর
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ নির্ধারিত দামই বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৪ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর পর যে মূল্য নির্ধারণ করেছিল, শনিবার (১৮ জুলাই)ও সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
দায়িত্ব নেয়ার পর প্রথমবার বাজেট পেশ করছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । তারেক রহমানের নেতৃত্বে পেশ করা প্রথমবারের বাজেটটি অঙ্কের হিসাবে সবচেয়ে বড় বাজেট।
চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।
মাত্র নয় ঘণ্টার ব্যবধানে কমানো দাম থেকে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সারাদেশে কুরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় দৈনিক যুগান্তরের অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।