ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

যুক্তরাজ্যের হালে বাংলাদেশিদের মিলনমেলা ১০ মে 

এইচভি প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৭, ৯ মে ২০২৬ | আপডেট: ০৩:০৫, ৯ মে ২০২৬

যুক্তরাজ্যের হালে বাংলাদেশিদের মিলনমেলা ১০ মে 

প্রতীকী ছবি

বাংলাদেশি কমিউনিটির বন্ধন দৃঢ় করতে যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ারের হাল নগরীতে এক মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ মে হাল এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে নর্থ হাল কমিটিনিউটি সেন্টারে এ মিলনমেলা হবে।

মিলনমেলার অন্যতম সমন্বয়ক মাজহারুল ইসলাম জানান, মিলনমেলা আগামী ১০ মে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলবে। এতে দুপুরের খাবারও পরিবেশন করা হবে। এরই মধ্যে মিলনমেলার সিংহভাগ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া, হালসহ আশপাশে বসবাস  করা বাংলাদেশি কমিনিউটিকে এই মিলনমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। 

হালের কমিউনিটি ব্যক্তিত্ব ও কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, যুক্তরাজ্যের অন্যান্য শহরের মতো হাল নগরীতে অনেক বাংলাদেশি রয়েছেন। বিভিন্ন উপলক্ষ্যে এখানকার বাংলাদেশি সামাজিক সংগঠনগুলো বার্ষিক মেলা, খেলাধুলাসহ স্বদেশীদের নিয়ে মিলনমেলার আয়োজন করে থাকে। এতে বাংলাদেশিদের মধ্যে ভাতৃত্বের বন্ধ সদৃঢ় হচ্ছে। ফলে, প্রত্যেকে ব্যস্ততার মধ্যে বিপদে-আপদে পাশে দাঁড়ান। অনেক আয়োজনের মধ্যে মিলনমেলা আমাদের সবাইকে ব্যস্ততার মাঝে সাক্ষাতের সুযোগ করে দেয়। এতে কমিউনিটির মধ্যে হৃদ্যতা বাড়ছে। এ মিলনমেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়।

এদিকে, যেকোনো প্রয়োজনে মাতাসিন আলী মোক্তাদির (০৭৯৭৬ ৭১৬০৩৪), মুশফিক শাহজাহান চৌধুরী (০৭৯৭৬ ৭১৫৬২৪), মাহমুদ হোসাইন (০৭৯৪৩২৪২৫২৬), হুমায়ুন আহমদ (০৭৪৬০৪৫৮২৭৭)- এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এইচভি/কেএ

আরও পড়ুন