ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

কাতারে ঝরে গেল সিলেটের পাঁচ প্রবাসীর প্রাণ

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৪:২১, ২৪ জুন ২০২৬

কাতারে ঝরে গেল সিলেটের পাঁচ প্রবাসীর প্রাণ

ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীর প্রাণ ঝরে গেছে। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতরা হলেন- উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ওই পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হন। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক গণমাধ্যমকে জানান, নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠাতে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন