এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:১৫, ২০ জুন ২০২৬ | আপডেট: ২০:২১, ২০ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেলকির জলই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
স্থানীয়রা জানান, সকালে ওই কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক ছাগলটি উদ্ধারে কূপে নামেন। অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে বাকি তিনজন কূপে নামেন। কিন্তু কারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কূপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে দিয়ে একে একে তাদের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’