এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭:০৭, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৭:০৭, ২২ অক্টোবর ২০২৬
সংগৃহীত
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মেরিনা রিসোর্ট জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য এ তথ্য জানান।
তিনি বলেন, দুই দল পর্যটক সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। তাদের একটি দল চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং অন্য দলটি ঢাকার উত্তরা থেকে এসেছিল।
নিখোঁজ তিন পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে বলে জানান দোলন আচার্য।