এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৩১, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৫, ১৭ অক্টোবর ২০২৬
সংগৃহীত
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারসংলগ্ন ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অন্য দুজন হলেন অটোরিকশাচালক, জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪০) এবং যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৪২)।
দুর্ঘটনায় শরীফা বেগমের মেয়ে বৃষ্টি (১৭) গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি কাউসার আলী আরও জানান, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।