ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিমানবাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনা ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। বাসা থেকে বন্ধুর ডাকে বের হওয়ার পর উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে এক তরুণীর সঙ্গে সময় কাটানো, পরে জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়া এবং শেষ পর্যন্ত তুরাগ নদে তার মরদেহ উদ্ধারের মধ্যে বেশ কিছু অজানা যোগসূত্র সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ। তবে কেন তাকে ধাওয়া করা হয়েছিল, কারা ধাওয়া করেছিলেন এবং নদীতে ঝাঁপ দেওয়ার পর কী ঘটেছিল, তার কোনো নিশ্চিত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
বিশেষ প্রতিবেদন থেকে আরও খবর