নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ ভূমিধস, হড়পা বান ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বুধবারের এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার মানুষ। ধ্বংসস্তূপ, কাদা ও পানির নিচে আরও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযানও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।