ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইসরায়েলে চলছে সাধারণ নির্বাচন

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:০০, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০১, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলে চলছে সাধারণ নির্বাচন

ইসরায়েলে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার- ছবি: সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার যুদ্ধ শুরুর পর দখলদার ইসরায়েলে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ জাতীয় নির্বাচন। এতে নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট)  ১২০টি আসনে বিজয়ী হতে প্রতিদ্বন্দ্বীতা করছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুড পার্টি ও জোট এবং সাবেক সেনাপ্রধান গাডি ইসেনকট নেতৃত্বাধীন ইয়াশার পার্টির জোট। 

আলজাজিরার নিয়মিত আপডেটে জানানো হয়েছে, দুর্নীতি, বিতর্কত ও আরব পার্টিকে নির্বাচন থেকে সরানোর চেষ্টার মতো নিরাপত্তা ব্যর্থতার রাজনৈতিক পদক্ষেপ থাকায় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। 

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেজ জানাচ্ছে, নির্বাচনী বুথের বাইরে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের ভিডিও ধারণ করতে কয়েকটি টিম মোতায়েন করতে পরিকল্পনা করেছে বেনজামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টি। সংবাদমাধ্যমটি বলছে, আরব সম্প্রদায়কে পর্যবেক্ষণ করতে কর্মীদের পেছনে লাখ লাখ ইসরায়েলি মুদ্রা ব্যয় করতে লিকুড পার্টি। কর্মীরা আরব ভোটারদের ভিডিও রেকর্ডসহ প্রতিটা সময়ের অবস্থা সম্পর্কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য পাঠাতে এ খরচ করা হচ্ছে। 

এদিকে, ইসরায়েলের রাষ্ট্রপতি ইসাক হারজগ ও তার স্ত্রী মিশাল নির্বাচনে ভোট দিয়েছেন। ইসাক ২০২১ সাল থেকে কথিত দখল করা দেশটির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেনজামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন।

অন্যদিকে, লিকুড পার্টির জোট সঙ্গীর চরমপন্থী নেতা ইতামার বেন গাভির গাজার একটি দখল করা এলাকা কিরয়াট আরবাতে ভোট দিয়েছেন। বেন গাভির নেতানিয়াহুর নেতৃত্বাধীন দলের চরমপন্থী অংশের নেতা হিসেবে পরিচিত। বেন গাভির বলেন, ‘‘আমরা ভিতবো।’’

বেন গাভির দাবি করেন, নির্বাচনে বিরোধী দল জয়লাভ করলে সরকার গঠন করবে ইসরায়েল-ফিলিস্তিনদের দল রাম পার্টি, যার নেতৃত্বে থাকবে দলটির চেয়ারম্যান মনসুর আব্বাস। এজন্য সবাইকে ভোট দিতে বেরিয়ে আসার আহ্বান জানান বেন গাভির। তার ভাষ্য, ভোট নেতানিয়াহুর জয় নিশ্চিত করবে। 

বেন গাভির বলেন, ‘‘একটি শক্তিশালী ডানপন্থার সরকার মানে একটি শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র।’’

ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইতামার বেন গাভির। তিনি আধুনিক ইসরায়েলের মুখোশ বিশ্বের কাছে তুলে ধরেছেন। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য খারাপ। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর এমন বার্তা বিশ্বের নজর কাড়েন এই ডানপস্থী নেতা। বেন গাভিরকে চরমপন্থী  উসকানিদাতা ও সহিংসতাকারী হিসেবে ধরা হয়। তবে ২০২২ সালে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হওয়ার পডর পলিশ ও কারাগারের ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়।

নির্বাচনে বেনজামিন নেতানিয়াহু প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছেন। কারণ, ফিলিস্তিনি ইসরায়েলের নাগরিকেরা বিরোধী শিবিরকে সমর্থন করছেন, যা লিকুড পার্টির জন্য অনেক অস্বস্তিকর।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন