ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮
জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের (৩৮) লাশ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় আসাদুল হক (৩৫) নামে আরও এক বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় শ্রী উদা চন্দ্র (৩৫) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের হেফাজতে রয়েছেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না। নিহতদের সবাই ঈদগাহ এলাকার বাসিন্দা।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দক্ষিণে ইয়েমেনের হুতি গোষ্ঠীর একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন।
লিওনেল মেসির যুগ শেষ। ২১ বছর আর্জেন্টিনার জার্সিতে আলো ছড়ানোর পর ২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। মেসির বিদায়ের সঙ্গে শেষ হয়েছে আর্জেন্টিনা ফুটবলের একটি স্বর্ণালি অধ্যায়। এবার সেই শূন্যতা পূরণের দায়িত্ব মাঠের নেতা হিসেবে পেলেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে এই ডিফেন্ডারকে বেছে নিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।