ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

রিয়াদে নিরাপত্তা শঙ্কায় এক ঘণ্টা দেরিতে খেলা

রোনালদোর গোলে আল নাসরের জয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪৩, ১৩ অক্টোবর ২০২৬

রোনালদোর গোলে আল নাসরের জয়

সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে উজবেকিস্তানের নেফচি ফারগোনাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। 

সোমবার (১২ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে দলের হয়ে গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ে প্রতিযোগিতায় প্রথম জয় পেল সৌদি ক্লাবটি। 

রিয়াদের আল আওয়াল পার্কে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিরাপত্তা সতর্কতা জারি করে। এ কারণে ম্যাচের উদ্বোধনী বাঁশি বাজতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র রিয়াদ অভিমুখে আসার পর সৌদি নেতৃত্বাধীন জোট সেগুলো প্রতিহত করার কথা জানায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা এলে খেলা শুরু হয়।

ম্যাচে আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৩৩ মিনিটে তার নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের ক্রস থেকে আইমান ইয়াহিয়ার সহায়তায় বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ৪১ বছর বয়সী এই তারকা।

বিরতির পর ৫১ মিনিটে আলিশের ওদিলভ গোল করে নেফচির ব্যবধান কমান। তবে ৬৫ মিনিটে ইক্রমজন আলিবায়েভ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নেফচি। ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়। 

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। হাজার গোলের মাইলফলক ছুঁতে এখনো ১৯ গোল প্রয়োজন তার। 

রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে নেফচি ফারগোনাকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসর।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন