আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৬, ২০ অক্টোবর ২০২৬
সংগৃহীত
সোমবার (১৯ অক্টোবর) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন জেমস ম্যাডিসন, ওমর মারমুশ ও বেন ডেভিস। কভেন্ট্রির একমাত্র গোলটি করেন জ্যাক রুদোনি।
ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত শটে টটেনহ্যামকে এগিয়ে দেন ম্যাডিসন। দীর্ঘদিন পর শুরুর একাদশে ফিরে গোল করে দলের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। বিরতির পর ৪৯ মিনিটে রুদোনির গোলে সমতায় ফেরে কভেন্ট্রি।
তবে ৫৮ মিনিটে শক্তিশালী শটে গোল করে টটেনহ্যামকে আবারও এগিয়ে দেন মারমুশ। এটি ছিল ক্লাবটির হয়ে তার প্রথম গোল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেন ডেভিসের গোল জয় নিশ্চিত করে স্বাগতিকদের।
এই জয়ে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে কভেন্ট্রিকে পেছনে ফেলে ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। মৌসুমের শুরুতে টানা ছয় ম্যাচে জয়হীন থাকা দলটির জন্য এই ফল স্বস্তি এনে দিয়েছে।
ম্যাচে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ডেজান কুলুসেভস্কির প্রত্যাবর্তন। হাঁটুর চোটের কারণে ৫২৬ দিন মাঠের বাইরে থাকার পর বদলি হিসেবে খেলতে নামেন তিনি।
জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন টটেনহ্যামের সামনে বড় চ্যালেঞ্জ। আগামী ম্যাচে লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসির মুখোমুখি হবে দলটি।