এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৫৩, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৬:২০, ২২ জুন ২০২৬
কিয়ার স্টারমার- সংগৃহীত
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাউনস্ট্রি ১০-এ কিয়ার স্টারমার সাংবাদিকদের ব্রিফ করেন। স্টারমার বলেন, আমি দেশের সবচেয়ে বড় চাকরি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি। আমি আমার পরিবারকে এখন সময় দিতে পারবো। আমি আরো একজন গর্বিত স্বামী ও বাবা হতে পারবো।
কিয়ার স্টারমার বলেন, আমি স্ত্রী অনেক ধৈর্যশীল। তাকে তিনি `রক‘ হিসেবে প্রশংসা করেছেন। রক উপমা শুধু তারাই পায় যারা অনেক ধৈর্যের পরিচয় দেয়। যখন প্রধানমন্ত্রীর কার্যালয় কিয়ার স্টারমার ছাড়ছিলেন তিনি ও তার স্ত্রীকে আপ্লুত ও আনন্দিত দেখা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, অফিসে থেকে যত ধরনের সিদ্ধান্ত নিয়েছি সবার আগে আমার দেশকে আগে প্রধান্য দিয়েছি।
স্টারমার বলছেন, দুই বছর আগে ডাউন স্ট্রিট ১০- প্রবেশ করা তার জীবনের সবচেয়ে গর্বিত মুহূর্ত ছিল। তার ভাষ্য, তিনি কোটি মানুষের জীবনকে উন্নত করতে রাজনীতিতে এসেছিলেন।
পরে স্টারমার ২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর সব উন্নয়ন কাজ তুলে ধরেন। স্টারমার জানান, নুতন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন।
লেবার পার্টির প্রধান থেকেও পদত্যাগ করছেন স্টারমার
শুধু প্রধানমন্ত্রীর পদ থেকে নয়, যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লেবারপার্টি থেকেও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। তিনি বলেছেন, পরবর্তী নির্বাচন পর্যন্ত তাকে দলের নেতারা প্রধান হিসেবে চাইছেন। তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে কিয়ার স্টারমার বলেন, আমি গর্বিত আপনাদের আস্থায়। তবে তিনি পদ থেকে সরে যাবেন।
কিয়ার স্টারমার ইতিমধ্যে তার দলের জাতীয় নির্বাহী কমিটিকে আহ্বান করেছেন যে, আগামী ৯ জুলাই দলের নতুন প্রধানকে নির্বাচন করতে। এতে আগামী ১ সেপ্টেম্বর পার্লামেন্ট অধিবেশন শুরু আগে নতুন নেতা আসবেন।
বিবিসি বলছে, এখন পর্যন্ত কে হবেন লেবার পার্টির নতুন নেতা তা নিশ্চিত হওয়া যায়নি। ৯ জুলাই নতুন নেতা নির্বাচনের সময় যদি সম্প্রতি উপ-নির্বাচনে জয়ী এন্ডি বারহাম অপ্রতিদন্দ্বী থাকেন তবে মি. এন্ডিই হবেন নতুন দলীয় প্রধান।
লিবারেল ডেমোক্রেট নেতার হতাশা
কিয়ার স্টারমারের পদত্যাগের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় দল লিবারেল ডেমোক্রেট নেতা ইডি ডেবেই বলছেন, বারবার প্রধানমন্ত্রীর পদত্যাগে মানুষ বিরক্ত। তার ভাষ্য, বারবার প্রধানমন্ত্রীর পরিবর্তন ব্রিটিশ মানুষদের বিরক্ত করে ফেলেছে। এতো পরিবর্তনের পরও কোনোকিছুতেই অগ্রগতি হয়নি। এখন ভিন্ন করতে হবে। এটা শুধু ডাউন স্ট্রিট ১০- এর পরিবর্তন নয়, আমাদের ভঙ্গুর রাজনীতিতে সমাধান করতে হবে।
চটেছেন নাইজেল ফারাজ, চাইছেন জাতীয় নির্বাচন
বৃটিশ রাজনীতিতে উগ্র ডানপস্থিদের আস্থাভাজন হিসেবে পরিচিত বর্ণবাদী আচরণে অভিযুক্ত রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বেজায় চটেছেন। কারণ, কিয়ার স্টারমার পদত্যাগ করলেও অন্য কেউ তার দল থেকে প্রধানমন্ত্রী হবেন। তাই নাইজেল ফারাজ দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবি করেছেন।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেন, রাজনীতিবিদরা ভোটারদের সঙ্গে প্রতারণা করতে পারেন না। তারা শীতের জ্বালানি বিলের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ, অভিবাসন মাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থসহ নানা ব্যর্থতা এড়াতে পারেন না যা সমাধান করতে তাদের ক্ষমতায় এনেছে জনগণ।
ফারাজ বলেন, যদি লেবার পার্টির নেতা এন্ডি বার্নহাম হয়ে যান তবে তিনি স্টারমারের নীতি চালিয়ে যাবেন।
এইচভি/কেএম