জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হালদারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় অভিযোগের দ্রুত তদন্ত, দায় প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর নীতিমালাসহ চার দফা দাবি জানান তারা। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।