ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

খেলা থেকে আরও খবর

মরক্কোর বিপক্ষে ড্র, ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন ব্রাজিলের

মরক্কোর বিপক্ষে ড্র, ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন ব্রাজিলের

আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। তবে এর মাঝে স্বস্তির খবর ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে দলটি। কেননা ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল।   রোববার ভোরে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর আক্রমণ বাড়ায় ব্রাজিল এবং এর ফলও পায় দ্রুত। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বুলেট গতির চোখ ধাঁধানো শটে সমতায় ফেরে ব্রাজিল।