ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

ইসলামে দীক্ষিত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রবার্তো কার্লোস!

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৪১, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৫, ১৯ আগস্ট ২০২৬

ইসলামে দীক্ষিত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রবার্তো কার্লোস!

কিংবদন্তী ফুটবলার রবার্ট কার্লোস- ছবি: সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী ফুটবলার রবার্তো কার্লোস চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে।

তুরস্কের জাস্টিট এবং ডেভলেপমেন্ট পার্টির (একে) এমপি আলী শাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।- খবর ডেইলি সাবাহ ও আরব টাইমস;কুয়েত‘র।

ডেইলি সাবাহের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আলী শাহিন ব্রাজিলের সান পাওলো শহরের মুসলিম কমিউনিটির সঙ্গে বৈঠক শেষে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

শাহিন বলছেন, ব্রাজিলের অন্যতম মুসলিম ব্যক্তিত্ব ও ন্যাশনাল এসোসিয়েশন অব ইসলামিক জুরিস্টের ভাইস প্রেসিডেন্ট শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে রবার্ট কার্লোসের ইসলামে দীক্ষিত হওয়ার খবর পেয়েছেন। 

এমপি শাহিনের ভাষ্য অনুযায়ী, হাম্মদেহ বলেন যে, রবার্তো কার্লোস তার সঙ্গে যোগাযোগ করে কিছু সময় চেয়েছিলেন এবং চার সপ্তাহ আগে তার সঙ্গে সাক্ষাত করেন। তখনই ইসলামি বিশ্বাসের ওপর তিনি ঘোষণা দেন এবং শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। 

এমপি শাহিদ সাও পাওলোতে ইসলামিক চেরিটেবল ইয়ুথ লিগের ব্রাজিল মুসলিম কমিউনিটি ও অন্যান্য প্রতিনিধি এবং হাম্মদেনের সঙ্গে সাক্ষাত শেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

এমপি শাহীন রবার্তো কার্লোসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তার পারিবারিক জীবন সুন্দর ও সুস্থ এবং উন্নত জীবনের কামনা করি। 

মরোক্কের নারীকে বিয়ে করেছেন কার্লোস

কিংবদন্তী ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে আসা দাবি ঘিরে উঠে এসেছে তার বিয়ের ঘটনা। সম্প্রতি মরোক্কে জন্মগ্রহণ করা এক স্পেনিশ নারীকে বিয়ে করেছেন কালোর্স।

বিয়ের অনুষ্ঠানে রবার্ট কার্লোসতার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐ নারীর নাম সোহাইলা এল তাহিরি। তাহিরি ফিফার লাইসেন্সপ্রাপ্ত একজন এজেন্ট এবং তিনি খেলোয়াড়দের পেশাগত জীবনের ব্যবস্থাপক ও ফুটবল সম্পর্কিত প্রজেক্টগুলোতে কাজ করেন।

২০২৬ সালের ১৭ আগস্ট আবারও তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি গত জানুয়ারিতে প্রকাশ পেয়েছিল। কিন্তু  কার্লোস ও তাহিরি দম্পতি গত ২৫ জুলাই সীমিত আত্মীয় ও বন্ধুদের নিয়ে তাদের অনুষ্ঠান আয়োজন করেন। 

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল ও ইউরোপের খেলোয়াড়দের ক্যারিয়ার ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাজের প্রেক্ষিতে তাদের পেশাগত দায়িত্ব থেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠে।

রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ফুটবলার হিসেবে বিশ্বে সমাদৃত। তিনি তার ক্যারিয়ার ব্রাজিলের জাতীয় দল ও রিয়াল মাদ্রিদে গড়েন। এখন তিনি তুরস্কের ফেনেরবেহ ক্লাবের সঙ্গে যুক্ত। কার্লোস তার দুর্দান্ত খেলার মাধ্যমে ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। রবার্তো কার্লোস তার বিখ্যাত বক্র শটের জন্য আজও তরুণদের মনে গেঁথে আছেন। তাই সেই বক্র কিক আজও আলোচনার বিষয়।

৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের বিষয়ে সরাসরি কিছু বলেননি। তার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে তার বিয়ের ছবিতে একজন মুসলিম ধর্মগুরুকে দেখা গেছে। সেখানে তিনি স্বাক্ষর করেছেনও। এছাড়া, এমপি আলী শাহিদ বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমদের অন্যতম হাম্মাদেহের বরাতে খবর প্রকাশ করেছেন, যার যথেষ্ট সত্যতা রয়েছে বলে দাবি করছে ডেইলি সাবাহ ও আরব টাইমের মতো সংবাদমাধ্যম।

হিউম্যানভয়েস ডট নিউজ/কেএম

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন