ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সিলেটে হোটেলে অনৈতিক কার্যকলাপ, যুবতীসহ আটক ৫

এইচভি প্রতিবেদক

প্রকাশ: ০২:১৮, ২৯ অক্টোবর ২০২৬

সিলেটে হোটেলে অনৈতিক কার্যকলাপ, যুবতীসহ আটক ৫

ছবি: এসএমপি

সিলেট নগরীর সবুজ বিপনী নামের একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে দুই যুবতীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবাসিক হোটেলকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টায় অভিযান  চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গিয়াস উদ্দিন, সোনা মিয়া, কালাম মিয়া, সুজিনা খাতুন, তাহমিনা আক্তার নিপা।  

সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এসএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে পাঁচজনকে আটক করা হয়। তারা সেখানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানায় এসএমপি। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন