এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:১৩, ২৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। এর ধারাবাহিকতায় ফের নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সম্প্রতি ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে বিমানবন্দর লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।