এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৫৯, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৪, ২৩ অক্টোবর ২০২৬
সংগৃহীত
বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দলটির তৈরি করা রাজনৈতিক বয়ান এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহ তরুণ প্রজন্ম প্রত্যক্ষ করেছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী অনেকেই রাজপথে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তাই শুধু নতুন বয়ান তৈরি করে দলটির পক্ষে রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে বলে তিনি মনে করেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার প্রত্যাবর্তনের অনুকূল রাজনৈতিক পরিস্থিতি এখনো দেশে তৈরি হয়নি বলে মনে করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও ২০২৪ সালের ট্রমা ও অত্যাচারের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বের হতে পারেনি। এ পরিস্থিতিতে তার প্রত্যাবর্তনের বিষয়টি এখন বাস্তবসম্মত বলে মনে হয় না।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি ও জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে দলটিকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে।
এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।