এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৫৩, ১৪ অক্টোবর ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।সংগৃহীত
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে আদালত জানান, তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে তাকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলাতেও ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।