এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬:২৫, ১৬ অক্টোবর ২০২৬
সংগৃহীত
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।