ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার গুঞ্জন, যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:৪৬, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৭:৪৭, ১৫ অক্টোবর ২০২৬

মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার গুঞ্জন, যা বললেন ওমর সানী

মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। সংগৃহীত

চিত্রনায়িকা মৌসুমীকে যুক্তরাষ্ট্রের বাসা থেকে বের করে দেওয়ার গুঞ্জনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। এ ধরনের তথ্য ছড়িয়ে পরিবারকে বিব্রত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে মাকে যুক্তরাষ্ট্রের বাসা থেকে বের করে দিয়েছেন। বিষয়টি নিয়ে অনলাইনে নানা আলোচনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৪ অক্টোবর) বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ওমর সানী। তার দাবি, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি।

অভিনেতা বলেন, পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে হবে। যেসব পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওমর সানীর বক্তব্য অনুযায়ী, পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গল্প তৈরি করে প্রচার করা হচ্ছে। এ ধরনের প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন