হাল (যুক্তরাজ্য) সংবাদদাতা
প্রকাশ: ০৩:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
কমিউনিটি নেতা মাতাসিন আলী ও কাউন্সিলর অভিমন্যু সিং‘র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে শহরের পিয়ার্সন পার্ক ও আশপাশ এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশি কমিউনিটিভিত্তিক সামাজিক সংগঠন হাল এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি মাতাসিন আলীর নেতৃত্বে অভিযানে অংশ নেন হাল সিটি কাউন্সিলের অ্যাভিনিউ ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু সিং, হিউম্যান ভয়েস ডট নিউজের প্রকাশক ও সম্পাদক এমডি কাওসার আহমেদ, হাল এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনে সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান মুশফিক চৌধুরী, কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি হুমায়ুন আহমদ, হাল এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, এমডি মোস্তাক আহমদ চৌধুরী শায়েখ, বুরহান উদ্দিন, ওলিউর রহমানসহ বাংলাদেশি প্রবাসীরা।
অভিযানের আগে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অভিমন্যু সিং, মাতাসিন আলী, এমডি মোস্তাক আহমদ চৌধুরী শায়েখ, হুমায়ুন আহমেদ প্রমুখ।
পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় পিয়ার্সন পার্ক থেকে আশপাশের এলাকায় পরিত্যক্ত ক্যান, কাচের বোতল, কাপড়, নানা পণ্যের খালি প্যাকেট, বক্স, ভ্যাপ বিনে সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা করা হয়।