ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

যুক্তরাজ্যের ইতিহাসে নিউহ্যামে প্রথম বাংলাদেশি মেয়র ফরহাদ হোসেন

এইচভি প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৫, ৯ মে ২০২৬

যুক্তরাজ্যের ইতিহাসে নিউহ্যামে প্রথম বাংলাদেশি মেয়র ফরহাদ হোসেন

নিউহ্যামের নতুন মেয়র ফরহাদ হোসেন- ছবি: নিউহ্যাম কাউন্সিল

যুক্তরাজ্যের লন্ডনের নিউহ্যামে প্রথম বাংলাদেশি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করলেন লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন। সারাদেশে লেবারপার্টির ভরাডুবির মাঝেও তিনি  নিউহ্যামের বাসিন্দাদের নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছেন।

নির্বাচনে ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন ফরহাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউহ্যাম ইন্ডিপেনডেন্ট পার্টির প্রার্থী মেহমুদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। এছাড়া, গ্রিন পার্টির প্রার্থী আরেক চৌধুরী পেয়েছেন ১৮ হাজার ৯৯৯ ভোট।

জয়ের পর মি.  হোসেন বলেন, মানুষের প্রতিনিধি নির্বাচনের সক্ষমতার জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। গণতন্ত্র তখনই সংক্রিয় হয় যখন সাধারণ মানুষ যখনই এগিয়ে আসে এবং সেবা করতে চায় । আমি এক সপ্তাহের মধ্যে আমার নির্বাচনী এলাকার প্রত্যেক অংশে সেবা পৌঁছে দেব।

তিনি আরো বলেন, আজ আমাদের শহরের জন্য নতুন অধ্যায় রচিত হলো। আমরা একসঙ্গে কাজ করে নিউহ্যামকে গড়বো যাতে বাসস্থান হিসেবে সবাই গর্ববোধ করি। মেয়র হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের। এ শহরের মানুষই আমাকের নির্বাচিত করে সম্মানিত করেছে।

মি. হোসাইন  লেবার পার্টির প্রার্থী হিসেবে প্লাস্টো নর্থ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন ৮ বছর। তিনি মেয়র পর্ষদের জ্যেষ্ঠ্য বাণিজ্য বিষয়ক ও অপরাধ ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সদস্য ছিলেন। 
আগামী মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ এবং নতুন পর্ষদ গঠন করবেন।

নিউহ্যাম লেবার পার্টির জন্য দুর্গ। বেশ কয়েক দশক ধরে সেখানে দলটির শক্ত অবস্থান রয়েছে। সারাদেশে রিফর্ম-ইউকে ও গ্রিন পার্টির সামনে নাস্তানাবুদ লেবার পার্টি নিউহ্যামের বিজয় অনেক সান্ত্বনার মতো কাজ করছে।

এইচভি/কেএ

আরও পড়ুন