এইচভি সংবাদদাতা, হাল
প্রকাশ: ১৪:৫৬, ১০ জুন ২০২৬
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসীরা- ছবি: হুমায়ুন আহমেদ
হাল এডুকেশন অ্যান্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি মাতাসিন খন্দকার আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন আহমদ ও মাহমুদ হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাল এডুকেশন অ্যান্ড কালচারাল এসোসিয়েশনের সহ-সভাপতি মুশফিক শাজাহান চৌধুরী, কমিটিউনিটি নেতা আজাদুল্লাহ, সিরাজুল ইসলাম, আবু হানিফ কোহিনুর, কমিউনিটির তরুণ নেতা সালাউদ্দিন সোহেল, আল-ইমরান, জাহিদ আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিলাল আহমেদ, মুস্তাক আহমেদ, মনির হোসেন, বোরহান উদ্দিন, এহসানুল মামুন, আলাউদ্দিন আহমদ, ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাতৃবোধ ও কমিউনিটির মধ্যে সম্পর্ক দৃঢ় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কমিউনিটি হিসেবে সব সমাজের কাছে আমাদের অবস্থানকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। কমিউনিটির মধ্যে নানা ধরনের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ অন্যান্য সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করার কথা কালচারাল সেন্টারকে পরামর্শ দিয়েছেন বক্তারা। এছাড়া, সন্তানদের ইসলামি মূল্যবোধ শিক্ষার পাশাপাশি তাদের নৈতিক আচরণ বাস্তবায়নে সবসময় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন বক্তারা। অন্যান্য কমিউনিটির কাছে আমাদের কমিউনিটির ব্যাপারে উত্তর ধারণা সৃষ্টির কথা গুরুত্বের সঙ্গে বলেন তারা
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার প্রতি আন্তরিকতা বাড়ানোর পাশাপাশি এই রকম নিয়মিত আয়োজনের প্রতি জোর দেন বক্তারা। এছাড়া, অনুষ্ঠানের শেষে এক নৈশভোজের আয়োজন করেন সংশ্লিষ্টরা।
এইচভি/কেএম