ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকায় ৬৫ টাকা

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকায় ৬৫ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা ও তদূর্ধ্বের পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা–সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়।

মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করেছে। সরকারের আশা, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমানোর পাশাপাশি এ খাত থেকে রাজস্ব আদায়ের ঘাটতিও কমবে।

নতুন মূল্য কার্যকর হলে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৩ টাকা বাড়বে।

আরও পড়ুন