এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৫৪, ৫ অক্টোবর ২০২৬
সংগৃহীত
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। সেই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৭৬০ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ফলে নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।
১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।
এর আগে এ মানের স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। অর্থাৎ ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৪১ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৬০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ফলে নতুন দরে প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।
নতুন দর কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামই কমেছে।