এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৪৪, ২৭ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। সোমবার (২৭ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলঙ্কার কিনতে হলে নির্ধারিত মূল্যের সঙ্গে ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৯৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৮ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৪ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।