ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

নির্বাচনে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের বাজিমাত 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:১০, ৬ মে ২০২৬ | আপডেট: ০৪:৩৫, ৫ জুন ২০২৬

নির্বাচনে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের বাজিমাত 

থালাপতি বিজয়- ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের বাজিমাত করেছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল টিভি-কে প্রথম নির্বাচনি অভিষেকেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তারকা থেকে রাজনীতিবিদ- এই যাত্রায় বিজয়ের উত্থান ঘিরে এখন উত্তাল দক্ষিণ ভারতীয় রাজনীতি। এডিএমকে ও ডিএমকের মতো শক্তিশালী দলগুলোও পেছনে ফেলে তার দল এগিয়ে রয়েছে। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছার ঢল নামে। অনেকেই মনে করেন, দীর্ঘদিনের চলচ্চিত্রজীবনে অর্জিত জনপ্রিয়তাই তাকে রাজনীতির ময়দানে এমন সাফল্য এনে দিয়েছে।

এদিকে, বিজয়ের এ উত্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গা। তিনি বলেন, সিনেমার শক্তি শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের ভাবনা ও সমাজের গতিপথও প্রভাবিত করতে পারে। তার মতে, চলচ্চিত্রই মানুষের উপস্থিতি রাজনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম।


বিজয়ের রাজনৈতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, টাইগার শ্রফ, কাজল অগ্রবাল, নিখিল সিদ্ধার্থ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার এবং পরিচালক বেঙ্কট প্রভু প্রমুখ।

এর আগে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা অভিনেত্রী তৃষা কৃষ্ণনকেও বিজয়ের রাজনৈতিক সাফল্যের সময় প্রার্থনায় অংশ নিতে দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে নানান গুঞ্জন তৈরি হয়।
 

আরও পড়ুন