ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

ভোটে হেরে রাজনীতিকে বিদায় রাজ চক্রবর্তীর

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:৪৭, ৮ মে ২০২৬ | আপডেট: ০৪:২৪, ৫ জুন ২০২৬

ভোটে হেরে রাজনীতিকে বিদায় রাজ চক্রবর্তীর

রাজ চক্রবর্তী- ছবি: সংগৃহীত

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেন্দ্রে ভরাডুবির পর রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন টলিউডের তারকা নির্মাতা রাজ চক্রবর্তী।

ভোটের ফল প্রকাশের পর টানা চার দিন আড়ালে থাকার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান রাজ। তিনি জানান,  রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ইতি টানছেন। ব্যারাকপুরের জনতা তাকে ফিরিয়ে দিয়েছে। এটিকে জীবনের অন্যতম যন্ত্রণাদায়ক অধ্যায় হয়েই থাকবে বলে উল্লেখ করেন রাজ। 

গত ৪ মে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে রাজের দিকে উড়ে এসেছিল জুতো আর কাদা উঠেছিল অশ্রাব্য স্লোগান। একদিন যাদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছিলেন, তাদেরই একাংশের এমন রুদ্রমূর্তি পরিচালককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। 

নিজের পোস্টে সেই ক্ষোভ ও অভিমানে সিক্ত হয়ে রাজ লিখেছেন, ব্যারাকপুরের মানুষের জনাদেশ মাথা পেতে নিলেও রাজনীতির ময়দান আর তার জন্য নয়। তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করেই তিনি ফিরে যেতে চান তার পরিচিত স্টুডিওর আলো-ছায়ার জগতে।

আরও পড়ুন