বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:১৮, ১৪ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছেন— বেস্ট অব লাক ব্রাজিল।
সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে পোজ দিয়েছেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছেন এ সংগীতশিল্পী।
পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্টবক্স। এর ঘণ্টা কয়েক পর পড়শী নিজেও মন্তব্য ঘরের শুরুতে লিখেছেন— অলওয়েজ ব্রাজিল।
তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও কিছুটা খোঁচা মেরে মন্তব্য করেছেন। এক নেটিজেন মজা করে লিখেছেন— আপু ব্রাজিল কিন্তু আজ রাতে ভরপুর খাবে মরক্কোর কাছে। আরেক নেটিজেন লিখেছেন—আপনাকে এই হলুদ জার্সিতে সুন্দর মানিয়েছে।