ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

এমডি কাওসার আহমেদ

এমডি কাওসার আহমেদ

এমডি কাওসার আহমেদ একজন প্রবাসী সাংবাদিক। ছাত্রজীবন থেকে সাংবাদিকতায় জড়িত কাওসার আহমেদ নিজ শহর সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেটভিউ, সিলেটের সকাল ও দৈনিক সিলেট বাণীতে কাজ করেছেন। কাওসার আহমেদ দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশে দীর্ঘদিন বিভিন্ন বিভাগে কাজ করেন। উচ্চ শিক্ষা অর্জনে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি বর্তমানে হিউম্যান ভয়েস ডট নিউজের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ভীতিকর রাষ্ট্র কায়েমের পথে কী বিএনপি সরকার?

ভীতিকর রাষ্ট্র কায়েমের পথে কী বিএনপি সরকার?

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের হাতে চরম নির্যাতন, খুন, গুম, রাহাজানি, লুটপাট, মহা-দুর্নীতি, বিদেশে অর্থপাচার, গণতন্ত্রের মৃত্যুশয্যা পরিস্থিতি পার করেছে দেশবাসী। চরম ভীতিকর একটি দেশে খোদার অসীম মহিমায় এক অনাকাঙ্ক্ষিত দাবানল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে ধূলিসা’ করলে মুক্তির স্বাদ পায় মানুষ। আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছিল। তবে, ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্ত হলেও ফের নতুন যাঁতাকল কী নির্মাণ করছে বর্তমান বিএনপি সরকার। যে ভয়ানক শাসনের ভুক্তভোগী বিএনপি সেই দলটি কী আবারও ভীতিকর রাষ্ট্র কায়েমের পথে হাঁটছে?