জীবনধারা ডেস্ক
প্রকাশ: ২২:১৮, ৮ মে ২০২৬ | আপডেট: ০৪:২৪, ৫ জুন ২০২৬
তুলসীর গাছের পাতা- ছবি: সংগৃহীত
আজ আপনাদের জানাব কী কী রোগে তুলসী পাতা উপকারিতা
কাশি কমাতে সহায়ক: তুলসী পাতায় থাকা প্রাকৃতিক উপাদান গলার জ্বালা কমাতে সাহায্য করে। তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খেলে শুকনো কাশি কিছুটা কমতে পারে। সর্দি ও নাক বন্ধে আরাম দেয় । তুলসী পাতার বাষ্প বা গরম পানিতে তুলসী পাতা দিয়ে ভাপ নিলে নাক বন্ধ ভাব কিছুটা কমে এবং শ্বাস নিতে স্বস্তি মেলে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
গলা ব্যথা কমায়: তুলসী পাতা, আদা ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে গলা ব্যথা ও অস্বস্তি কিছুটা কমতে পারে।
শরীরকে সতেজ রাখে: ঠান্ডা লাগলে অনেক সময় দুর্বল লাগে। তুলসী পাতার চা শরীরকে সতেজ রাখতে সহায়তা করে।
যেভাবে খাবেন তুলসী পাতা: ৫-৬টি তুলসী পাতা ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে চা বানিয়ে পান করুন। তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়াও আদা, তুলসী ও গোলমরিচ দিয়ে ভেষজ পানীয় তৈরি করতে পারেন।
সতর্কতা: যদি দীর্ঘদিন কাশি থাকে, শ্বাসকষ্ট হয় বা জ্বর বাড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরোয়া উপায় সাময়িক আরাম দিলেও এটি চিকিৎসার বিকল্প নয়।