ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

সেনাপ্রধানের নাম নিয়ে অপসংবাদিকতা করলো শেয়ারনিউজ২৪!

এইচভি প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সেনাপ্রধানের নাম নিয়ে অপসংবাদিকতা করলো শেয়ারনিউজ২৪!

ছবিটি শেয়ারনিউজ২৪ থেকে স্ক্রিনশর্ট আকারে নেয়া হয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন পোর্টাল শেয়ারনিউজ২৪’র বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নাম নিয়ে অপসাংবাদিকতার অভিযোগ পাওয়া গেছে। সেনাপ্রধানকে নিয়ে করা ওই প্রতিবেদনে সাংবাদিকতার নীতি বহির্ভূত ভাষা ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সংবাদটির বিশ্লেষণ করছে হিউম্যান ভয়েস।

প্রথমত: সেনাপ্রধানকে নিয়ে করা প্রতিবেদনের শিরোনামে ভাষাগত অভদ্রতা প্রকাশ পেয়েছে, যা সাংবাদিকতার ভাষাগত নৈতিকতা বহির্ভূত। শিরোনামে ‘বদলাল‘ শব্দটি ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে অভদ্র ভাষায় উল্লেখ করা সাংবাদিকতার কোনো নীতিমালার মধ্যে নেই। 

দ্বিতীয়ত: জাতীয় ক্যাটাগরির সংবাদ ও নিজস্ব প্রতিবেদক নিয়ে প্রতিবেদনটি নিজেদের বুঝাতে চেয়েছে শেয়ারনিউজ২৪। তবে, তাদের প্রতিবেদনে নিদির্ষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে কোনো সূত্র ছাড়াই প্রতিবেদন লেখা হয়েছে। 

তৃতীয়ত: সংবাদ পরিবেশনের যেসব নীতিমালা বা তথ্য-উপাত্ত প্রয়োজন তার কোনোটিই উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। ফেসবুকে ছড়ানো সেনাপ্রধানের ছবির ক্যাপশনের তথ্যগুলোই মূলতো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চতুর্থত: সেনাপ্রধানের নামের বানান সম্পর্কে প্রতিবেদনে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা কোনো ডিকশনারি অনুযায়ী  করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। ফেসবুক অ্যাকটিভিস্টদের মতো নামের অর্থ ও পরিবর্তনের বর্ণনা দেওয়া হয়েছে। 

পঞ্চমত: সংবাদে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সূত্র ব্যবহার করা হয়নি। সেনাবাহিনী সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশ করতে হলে বাংলাদেশের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে মন্তব্য নিতে হয়। সেখানে আইএসপিআর থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়নি। 

এছাড়া, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন হলে সোশ্যাল মিডিয়া ডেস্ক নিয়ে প্রতিবেদন করতে পারতো শেয়ারনিউজ ২৪। তবে, তারা সেটিও করেনি।

সংবাদ বিশ্লেষণ লেখা পর্যন্ত (১৪ সেপ্টেম্বর) সংবাদের শিরোনাম বা প্রতিবেদনে আর কোনো পরিবর্তন করেননি অনলাইন পোর্টালটির সম্পাদনা পরিষদ বা সম্পাদক। 

শেয়ারনিউজ২৪-এ প্রকাশিত প্রতিবেদনের লিঙ্কটি যুক্ত করা হলো-‘নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নোট: হিউম্যান ভয়েস সংবাদ বিশ্লেষণ করে, কোনো গণমাধ্যমকে হেয় করতে নয়। সাংবাদিকতার নীতি-নৈতিকতা ধরে রেখে কাজ করাই মূল লক্ষ্য।

আরও পড়ুন