এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০২:২৪, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৫, ১৯ অক্টোবর ২০২৬
স্টার নিউজের ভিডিও থেকে স্ক্রিনশর্ট নেয়া
স্টার নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ৩৫ সেকেন্ডের ভিডিওতে হা হা প্রতিক্রিয়ার পাশাপাশি ৬০২ জন শুধু লাইক দিয়েছেন, রাগান্বিত প্রতিক্রিয়া দিয়েছেন ২৫ জন। ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন ১৯ জন, ওয়াউ বা বাহবা দিয়েছেন সাতজন ও যত্নসহকারে ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন চারজন। পোস্টে মন্তব্য করেছেন ৩৭২ জন আর শেয়ার করেছেন ৪৯ জন।
রেজাউল করিম রনি স্টার নিউজের সেই টকশোতে বলেন, ‘‘বিচার চাওয়ার মধ্যে দিয়ে যে অন্যায় করে ফেলছে, সালমান মুক্তাদিরের জন্য। কে সালমান মুক্তাদির? তার দুই কোটি ফলোয়ার আছে, এজন্য ধরাকে স্বরা জ্ঞান করবে? তার একটা আলগা জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তো সা.. লিও..। তাই বলে তারে দেখে আমরা রাজনীতি ঠিক করবো নাকি? এগুলো চলবে না, এগুলো আওয়ামী লীগের আমলে চলতো। আওয়ামী লীগের জনপ্রিয়তা দেইখা, তার ক্লাইন্ট হবে, হবে। না হলে এ সমস্ত ডিজিটাল অলিগার্গ পুইষা জনগণকে, জনগণের সঙ্গে সম্পর্কের দরকার নাই, জনগণকে, এদেরকে জনগণকে ভুলাইয়া রাখবে, রাইখা লুটপাট চলবে-এ মডেল চলবে না। সালমান মুক্তাদির হোক, আব্রাহাম লিংকন হোক, যতবড় জাতির পিতা হোক, আস, এই যে ইশরাক হোসেন হোক, মিষ্টি হোক, এমপি হোক, মন্ত্রী হোক- আইনের শাসন সবার জন্য সমান চাই।’’
টকশোর স্ন্যাপশট ব্যবহার করেছে স্টার নিউজ। এতে মানুষের প্রতিক্রিয়া পড়ছে দ্রুত। স্টার নিউজের ফেসবুক পেজে খন্ডিত টকশো রয়েছে। সেখানে আগ্রহীরা দেখতে পারেন।
নোট: সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার খবর হিউম্যান ভয়েসের নিজস্ব কনসেপ্ট। প্রতিক্রিয়ার সকল দায়ভার সোশ্যাল মিডিয়ার। আমরা শুধুমাত্র পাঠককে তাদের মতামতের বিষয়টি আলাদাভাবে প্রতিবেদন আকারে কোনো সম্পাদকীয় নীতি ব্যাতিরেখে জানাই।