খেলা ডেস্ক
প্রকাশ: ০৬:২৩, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৬:৪৩, ১ নভেম্বর ২০২৬
সংগৃহীত
শনিবার (৩১ অক্টোবর) রিয়াদের কিংডম অ্যারেনায় অনুষ্ঠিত ১২ রাউন্ডের লড়াইয়ে সর্বসম্মত সিদ্ধান্তে জয় পান ৩৬ বছর বয়সী ক্যানেলো। তিন বিচারকের স্কোর ছিল ১১৫-১১২, ১১৬-১১১ ও ১১৭-১১০।
লড়াইয়ের প্রথমার্ধে এমবিলি আক্রমণাত্মক কৌশলে ক্যানেলোকে চাপে রাখার চেষ্টা করেন। তবে অভিজ্ঞতার পাশাপাশি নিখুঁত পাল্টা আক্রমণ ও শরীর লক্ষ্য করে ঘুষি মেরে ধীরে ধীরে লড়াইয়ের নিয়ন্ত্রণ নেন মেক্সিকান তারকা। সপ্তম রাউন্ডে ক্যানেলোর শক্তিশালী আপারকাটে টালমাটাল হয়ে পড়েন এমবিলি।
এই জয়ের মধ্য দিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে হারানো বিশ্ব শিরোপা ফিরে পেলেন ক্যানেলো। ওই পরাজয়ের পর সুপার মিডলওয়েট বিভাগের অবিসংবাদিত চ্যাম্পিয়নের মর্যাদাও হারিয়েছিলেন তিনি।
অন্যদিকে, এই প্রথম পেশাদার ক্যারিয়ারে পরাজয়ের স্বাদ পেলেন ৩১ বছর বয়সী এমবিলি। লড়াইয়ের আগে তার রেকর্ড ছিল ২৯ জয় ও এক ড্র।
জয়ের পর আবেগাপ্লুত ক্যানেলো বলেন, শিরোপা ফিরে পাওয়ার অনুভূতি তার কাছে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতোই। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে বক্সিংয়ের প্রতি ভালোবাসা এখনো অটুট বলেও জানান তিনি।
এই জয়ে ক্যানেলোর পেশাদার ক্যারিয়ারের রেকর্ড দাঁড়াল ৬৪ জয়, ৩ হার ও ২ ড্র।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।