এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:১৭, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৭, ২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মঙ্গলবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘খুব বেশি দূরের ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।’ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’
বাংলাদেশ ও দেশটির জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আত্মবিশ্বাসী।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণতম শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক কিছু পার করেছে। তবে আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে তাদের এবং আপনার দেশের একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’
প্রধানমন্ত্রীকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তাঁর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের এই চিঠিতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে।