এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংগৃহীত
ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত ওই ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।
হুথিদের এই সামরিক মুখপাত্রের দাবি, সংশ্লিষ্ট ঘাঁটি থেকে ইয়েমেনের ভূখণ্ড ও জনগণের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছিল। এর জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে।
এরই মধ্যে গত সপ্তাহ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে।
হুথিদের সামরিক তৎপরতা বাড়ার মধ্যে সৌদি আরবের কৌশলগত ‘ইস্ট-ওয়েস্ট’ অপরিশোধিত তেল পাইপলাইনে পৃথক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের বন্দর দিয়ে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয় এই পাইপলাইন। হামলার পর পাইপলাইনটি দিয়ে তেল পরিবহন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, হুথিরা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
ট্রাম্প বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না। একই সঙ্গে তারা নিজেদের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না চাওয়ার কথা জানিয়েছে।
অন্যদিকে সৌদি আরবের প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অঞ্চলটিতে অস্থিতিশীলতা বাড়াতে তেহরান এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।