ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

ছাত্রদলের ‘ধাওয়া খেয়ে’ থানায় আশ্রয় নিলেন বৈষম্যবিরোধী নেতা মাহদি

এইচভি প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২২:২৮, ১০ জুন ২০২৬ | আপডেট: ০০:৫১, ১১ জুন ২০২৬

ছাত্রদলের ‘ধাওয়া খেয়ে’ থানায় আশ্রয় নিলেন বৈষম্যবিরোধী নেতা মাহদি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চেষ্টার অভিযোগ তুলেছেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদী হাসান। এ সময় পরিস্থিতি ‘বেগতিক’ দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন বলে দাবি করেন।

বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

মাহাদী হাসান দুপুরে ফেসবুক লাইভে এসে উত্তেজিত কণ্ঠে জানান, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে তিনি বিআরটিএর কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটি ইজিবাইকে করে বাসায় ফিরছিলেন। এ সময় ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করেন। ভিডিওতে মাহাদীর সঙ্গে ইজিবাইকে আরেকজনকে দেখা যায়। তারা হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।

জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ বলেন, মাহাদী হাসানের সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ধাওয়ার ঘটনা ঘটেনি। তিনি নিজের গুরুত্ব বাড়ানোর জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। 

তিনি আরও বলেন, সে ভিডিও লাইভ করলেও কারা তাকে দৌড়াচ্ছে, সেই দৃশ্য কেন সে ধারণ করেনি? এতে প্রমাণিত হয়, সে পুরো ঘটনাটি সাজিয়েছে। তাকে কেউ ধাওয়া করেনি। এটা তার নাটক।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন  বলেন, মাহাদী হাসানের তথ্য অনুযায়ী পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। ঘটনাস্থল এবং আশপাশের ভিডিও ক্যামেরা যাচাই-বাছাই করা হয়েছে। কিন্তু অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে ওই ছাত্রনেতা লিখিত অভিযোগ দিলে পুলিশ আরও তদন্ত করে দেখবে। তবে আমরা যত দূর জেনেছি, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার কারণে মাহদি হাসানের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরোধ রয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এসে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে ওসিকে হুমকি দেন জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানকে আটক করেছিল ডিবি পুলিশ। পরে তিনি জামিনে বের হন। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ হত্যার দাবি করেছিলেন মাহদি। তবে পরে তিনি স্লিপ অব টাঙ্ক বলে দাবিটি প্রত্যাখ্যান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন