এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজবী- ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে।
রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে । তিনি আরো বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।
এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।
রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সূত্র- দৈনিক যুগান্তর অনলাইন