ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

নওগাঁর দুই এনসিপি নেতাকে শোকজ

এইচভি প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ১৫:৩৭, ৫ জুন ২০২৬

নওগাঁর দুই এনসিপি নেতাকে শোকজ

এনসিপির দলীয় লোগো-সংগৃহীত

বাংলাদেশের নওগাঁ জেলার দুই শীর্ষস্থানীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় কমিটি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্তরা হলেন- এনসিপির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু, অন্যজন দলটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে থাকা দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। কাজেই উল্লিখিত বিষয়ে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে এই নোটিশ পাওয়ার তারিখ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হলো।

এইচভি/একে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন