ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিএনপির বাজেট উচ্চাবিলাষী ও বাস্তবতা বিবর্জিত: এনসিপি

এইচভি ডেস্ক নিউজ

প্রকাশ: ২০:৫৭, ১১ জুন ২০২৬ | আপডেট: ২১:১২, ১১ জুন ২০২৬

বিএনপির বাজেট উচ্চাবিলাষী ও বাস্তবতা বিবর্জিত: এনসিপি

এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ- ফাইল ছবি

তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করা বিএনপি প্রথমবারের বাজেট পেশ করেছে বৃহস্পতিবার (১১ মে)। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রস্তাব করেন। আর এটিকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

বৃহস্পতিবার বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’

তিনি জানান, প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।

এইচভি/কেএম

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন