এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪:৪২, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:২৬, ৫ জুন ২০২৬
প্রতীকী ছবি
প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে জালনোটের বিস্তার বাড়ায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতি বছর কুরবানির পশু কেনা-বেচায় বড় অংকের নোটের লেনদেনের ফলে এর মধ্যে জাল নোটও থাকতে পারে। তাই লেনদেনের সময় নোট যাচাই করা উচিত।
নোট যাচাইয়ের উপায়
লেনদেনের সময় ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন— জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও অসমতল ছাপার বিষয়টি নিবিড়ভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।
কোনো নোট নিয়ে সন্দেহ দেখা দিলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ অথবা কাছের যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে।
জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহজনক উৎস পরিহার করে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা এবং অন্যকেও এ বিষয়ে সচেতন রাখা জরুরি।
আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।