ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিট ১৪ সেকেন্ডের মশাল মিছিল

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:১৯, ১ সেপ্টেম্বর ২০২৬

রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিট ১৪ সেকেন্ডের মশাল মিছিল

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে রাতের আঁধারে সড়কে মশাল হাতে একদল ব্যক্তিকে মিছিল করতে দেখা যায়।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় মিছিলটি হয়েছে বলে জানা গেছে।

মিছিলের ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি পোস্ট করে তিনি আওয়ামী লীগের রাজনীতি ও ছাত্রলীগের কার্যক্রম নিয়ে একটি বক্তব্যও দেন। পোস্টে তিনি দাবি করেন, ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি থেমে যাবে না এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে দলীয় কার্যক্রম চালানোর কথা উল্লেখ করেন। একই সঙ্গে ফরিদপুরকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘাঁটি হিসেবেও উল্লেখ করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কে মশাল জ্বালিয়ে একদল ব্যক্তি মিছিল করছেন। তাদের মধ্যে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে নেতৃত্ব দিতে দেখা যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন