এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংগৃহীত
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খালপাড়ের ময়লার মধ্যে পড়ে থাকা একটি কালো ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি নিয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, ব্যাগটি দীর্ঘ সময় ধরে খালপাড়ে পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে সেখান থেকে প্রথমে একটি হাত ও পরে মাথা বেরিয়ে আসে। এরপর খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়। তবে দুই পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।